মাটির মূর্তিই ভেঙেছে তোমার...

মাটির মূর্তি ভেঙেছে তোমার? ভয় নেই বঙ্গবন্ধু,

আমরা এখনো অগুনতি সন্তান রয়েছি তো!

ভগ্ন হৃদয়, বিষণ্ণতায় জর্জর আছি সত্যি

তবুও জেনো, রুদ্ধ হয়নি তোমার প্রতি কৃতজ্ঞতার স্বর

একাত্তরে মুছতে তোমাকে পারেনি পাকিস্তানি জান্তা

আজকে তাদের প্রেতাত্মারাই ভাঙছে তোমার মূর্তি

ওগুলো পাথর কিংবা মাটির কাঠামো, নিমেষেই হয় তছনছ

কালের মুঠোয় অক্ষত আছে তোমার তর্জনীর ইশারা, সে অজর!

পাঁজরে পাঁজরে শিখাঅনির্বাণ সাত মার্চের ভাষণ

কালের সে সাক্ষী পারবে মুছতে লাল দুঃশাসন?

বাংলার মাটি, বাংলার জল, আছো তুমি সবে মিশে

তোমাদের আনা স্বাধীনদেশটা এখনো আছে দাঁড়িয়ে 

আছে লক্ষ সন্তান, তোমার ভাবনা কিসে!

প্রনতি জেনো সেই ছেলেমেয়ের

আজকে বিষাদ দিনে-

অদৃশ্যে তারা রেখে গেল 

অশ্রু-আগুন ফুল।

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শান্তির ছদ্মবেশে কি স্বাধীনতাহরণ?

বড় বেদনার মতো বাজে...

'বুড়ো শালিকের ঘোড়ে রোঁ'