পোস্টগুলি

প্রিয় মানুষ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

তুমি গেছো, স্পর্ধা গেছে...

ছবি
তু মি না থেকেও থাকার অধিক আছো। এবছর তুমি শতবর্ষী হলে জানো নিশ্চয়ই! প্রিয় ঋত্বিক, শতবর্ষের জন্মদিনে শুভেচ্ছা ভালোবাসা জেনো!  জৌলুশহীন বেশবাস, শেভহীন মুখাবয়বের ঋত্বিক নামের ঋজু মেরুদণ্ডের মানুষটাকে আমরা অনেকেই সচোক্ষে দেখিনি- কিন্তু তাসত্ত্বেও মানুষটা আমাদের প্রিয় একজন। সাহসী-অকপট মানুষকে দিনশেষে মানুষ খোঁজে-- জানো তো- প্রিয় ঋত্বিক। তুমি সেই সাহসী-একবগ্গা আর সপাটে বলতে জানা মানুষ। বুক জুড়ে যাঁর ছিল অতলান্ত স্বপ্ন-- স্বদেশের মাটি হারানোর হাহাকার। তুমি খুব চেষ্টা করেছিল-- তোমার সাহসের বীজ ছড়িয়ে দিতে। কিন্তু পারোনি। আমরা নিতান্তই লক্ষ্ণীমন্ত হয়েছি স্রেফ। অন্যায়- অনাচারে রুখে দাঁড়ানোর আগে লাভ-ক্ষতির হিসেবটা আমাদের কাছে বড়।  ক্রান্তিকালেও আমরা কেউ তোমার মতো গলা তুলে বলতে শিখিনি, 'বিক্ষুব্ধ সময়ে মুজরো' দেখছো! আমরা ইঁদুরের গর্তে লুকিয়ে থাকা সেইসব বিড়াল-- সময়ে যারা গায়ে চড়াই মিথ্যে বাঘের ছাল। আমাদের ভণ্ডামি আর ফাঁপা জীবনের প্রতি আসক্তি, তোমাকে ক্ষব্ধ করেছে প্রতিনিয়ত! অভিমান নিয়ে ছেঁড়া চটি ঘষটে ঘষটে তুমি চলে গেছো... নীতার পিছু পিছু। দলছুট মেঘেরা এসে ঢেকে দিয়েছে জ্বলজ্বলে সেই তারার ...

ফার্স্ট পার্সন এবং ঋতুপর্ণ ঘোষ

ছবি
ক মলকুমার মজুমদারের উপন্যাসটা অর্ধেক পড়ে সেই যে কেজো অকেজো বিষয়ের পিছু ধাওয়া করে মেলা ইতং বিতং কাজকম্মের চিপায় খাবি খাচ্ছিলাম তো খেয়েই যাচ্ছিলাম। সেখান থেকে নিজস্ব আরাম কেদারায় ফেরার তাগিদ এবং তারপর ধপাস। হাতে অতি অবশ্যই একখানা বই। খুব পছন্দের একজন বইখানা নিয়ে বসতে বাধ্য করেছেন। তিনি ঋতুপর্ণ। দ্য ঋতুপর্ণ ঘোষ। কাকতলীয়ভাবে কমলকুমার মজুমদার যার স্কুলবেলার ক্রাফট্ টিচার। যে মাস্টার মশাইয়ের ' কী হচ্ছেটা কী?' শাসনের বৃত্তে দাঁড়িয়ে নিজের অভিনয় সত্তার ক্রমাগত ঋদ্ধ করবার উৎসাহ খুঁজে পেয়েছেন অভিনেতা ঋতুপর্ণ ঘোষ। একজন মানুষের মধ্যে এতোটা মুগ্ধ করবার মতো উপাদান কীভাবে ঠাসা থাকতে পারে আমি ভেবে পাইনা। তাঁর বলন, তাঁর কাজের ধারা, নিজের বিশ্বাসটাকে সবার সামনে সততার সাথে প্রকাশ করতে পারার সাহসী ভঙ্গি..সব কিছুতেই আমার বিস্মিত ভালোলাগা, মুগ্ধতা। পাঠক হিসেবে তাঁর লেখার সাথে এটাই প্রথম পরিচয় আমার। যে মুগ্ধতা টেনে রাখতো ওঁর 'ঘোষ অ্যান্ড ঘোষ কোম্পানি' এপিসোডের প্রত্যেকটা মুহূর্ত, সেই একই চৌম্বকীয় ক্ষমতা তাঁর লেখার পরতে পরতে। যেন বা বইয়ের পাতা ফুঁড়ে চেনা ভঙ্গিমাটি নিয়ে তিনি সামনে বসেই বলে যাচ্...