পোস্টগুলি

আজকের বাংলাদেশ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ফুলগুলো সব যাচ্ছে ঝরে, সতর্ক হও...

ছবি
বাং লাদেশের হাম পরিস্থিতি এখন ভয়াবহ চেহারা নিয়েছে। এটি এখন আর শুধুমাত্র একটি স্বাস্থ্যগত সংকট নয়; এটি একটি বড় ধরনের প্রশাসনিক ও রাজনৈতিক ব্যর্থতার দলিল। বিশেষ করে যখন ইউনিসেফের মতো আন্তর্জাতিক সংস্থা এই মহামারীর বিষয়ে আগাম সতর্কবার্তা দিয়েছিল, তখন অন্তর্বর্তীকালীন সরকারের সেই সতর্কতা আমলে না নেওয়া বা সময়মতো পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হওয়া এই মৃত্যুমিছিলকে দীর্ঘায়িত করেছে। সরকারি হিসাবে চারশো এবং বেসরকারি হিসাবে আরও অসংখ্য শিশুর মৃত্যু রাষ্ট্রের ভঙ্গুর স্বাস্থ্য কাঠামোর নগ্ন রূপটিই ফুটিয়ে তুলছে। হামের প্রাদুর্ভাব হুট করে আকাশ থেকে পড়েনি। ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার সতর্ক করেছিল যে, রুটিন টিকাদান কর্মসূচিতে বড় ধরনের গ্যাপ তৈরি হয়েছে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের দেখুনদারি সর্বস্ব পরিবর্তনের ডামাডোলে স্বাস্থ্য খাতের মাঠপর্যায়ের কার্যক্রমগুলো প্রায় স্থবির হয়ে পড়েছিল। ফলে আন্তর্জাতিক সংস্থাগুলো সম্ভাব্য ঝুঁকির কথা জানালেও, নীতিনির্ধারকরা পতিত সরকার ও আওমীলীগকে যতভাবে সম্ভব টাইট দেবার, প্রশাসনিক রদবদল আর উচ্চপর্যায়ের সংস্কার সংস্কার খেলা নিয়ে এতই ব্যস্ত ছিলেন যে, তৃণমূলের শিশু...

আমাদের বাতিঘর

ছবি
  আ মাদের স্কুলের পাঠ্য বইতে বেগম রোকেয়া সম্পর্কে পড়ানো হতো। কিন্তু সেখানে তাঁর সম্পর্কে যে ধারণা দেওয়া হতো, সেটা ছিল অসম্পূর্ণ। একটা খণ্ডিত চিত্র মাত্র। তাতে ছকবাধাভাবে বলা হতো তিনি মুসলিম নারীদের মধ্যে শিক্ষা বিস্তার করেছেন, স্কুল বানিয়েছেন, নারীর কল্যাণে কাজ করেছেন, ব্যস এটুকুই। সম্পূর্ণ রোকেয়া সেখানে অনুপস্থিত। ফলে এই মহীয়সী নারীর পুরোটা উঠে আসেনি আমাদের শৈশবের ক্যানভাসে। বড় হয়ে আর কয়জন তাঁর সম্পর্কে জানার আগ্রহ দেখাই! শৈশবের ওই জানাটুকু আমাদের মগজে তথ্য হিসেবে থেকে গেছে। তথ্যগুলো ভুল নয় মোটেও। কিন্তু বড় হয়ে যখন তাঁর সম্পর্কে জেনেছি, তখন বুঝেছি কতটা খণ্ডিত রোকেয়াকে পাঠ্য বই তুলে ধরেছে। এমনটা কেন! দুঃখজনক বিষয় হলো তাঁকে আড়ালের এই চেষ্টা দুই দুজন নারী রাষ্ট্রপ্রধানের সময়ও থেমে থাকেনি। বাকিদের সময়কার কথা আর নাই বলি। পুরুষতান্ত্রিক কাঠামোর ভেতর বাসরত আমাদের সমাজ সচেতনতার সঙ্গে আড়াল করতে চেয়েছে রোকেয়া সম্পর্কিত তথ্য। তাদের ভেতর বুঝি একধরনের ভয় কাজ করেছে– তাঁর দেখানো পথ হয়তো পুরুষতান্ত্রিকতার বিপক্ষে দাঁড়ানোর হাতিয়ার হতে পারে। তাই আমরা জানতে পারিনি, একজন রোকেয়ার সংগ্রাম কেবলমাত্র নার...

ও বাংলাদেশ নীরব কেন?

ছবি
ও বাংলাদেশ নীরব কেন? আওয়াজ অহন উডে না? চাইর পাশে অনিয়ম দেইখ্যাও মুহে কথা ফুডে না? ধর্ষণ চলে নিয়মিত মা বোনেরা অসহায় তোমাগো বুঝি যায় আসে না প্রতিবাদের কিসুই নাই? চক্ষু থাকতেও অন্ধ হইলা টাইম মতো মুখ সিলাইলা এইডা কেমন নীতি হায় পারুল বোনডি একাই কান্দে কোথায় তাগো লক্ষ ভাই? ও বাংলাদেশ আওয়াজ কোথায় আওয়াজ অহন উঠে না? দেইখ্যাও তুমি থাকো অন্ধ মুহে কথা ফুডে না?? স্বৈরাচার তো নিপাত গেছে তোমার শান্তি কই গেল? শান্তির বাবা গদিত বইস্যা শান্তিতেও কর বসাইলো? ওপরের প্যারোডিটা মাস কয়েক আগে লেখা। এখনও তার প্রাসঙ্গিকতা ফুরায়নি--বরং দিন দিন বাড়ছে। বাংলাদেশ জুড়ে একদিকে চলছে অরাজক কর্মকাণ্ড সঙ্গে পাল্লা দিয়ে আমাদের নীরবতা। আবারও সেই ধর্মানুভূতিতে আঘাতের নাটক মঞ্চস্থ হতে দেখলাম আমরা। এবার খড়গ নামলো লালমনির হাটের নরসুন্দর পরেশচন্দ্র শীল এবং তার ছেলে বিষ্ণুচন্দ্র শীলের ওপর। নবীজী(সাঃ) এর নাম বলার সময় কেন (সাঃ) উচ্চারণ করেননি তারা, সেই অপরাধে তাদের কারাগারে নেওয়া হয়েছে। আমাদের ধর্মানুভূতি প্রখর হলেও মানবিকতাবোধ অনুভূতিহীন, কোনো হেলদোল ওঠেনি। দিব্যি হাই তুলে পাশের খবরে চোখ রেখেছি। সেখানে দগদগে ক্ষত নিয়ে মুরাদ নগরের ...