মগ্ন যাঁরা লেবার অফ লাভে
মে মাসের এক তারিখে পৃথিবীর অধিকাংশ দেশে লেবার ডে পালিত হয়। ব্যতিক্রম হলো: যুক্তরাষ্ট্র-কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এই দেশগুলোতে লেবার ডে উদযাপিত হয় যথাক্রমে ১ সেপ্টেম্বর- যুক্তরাষ্ট্র এবং কানাডায়, মার্চের দ্বিতীয় সোমবারে অস্ট্রেলিয়ায় এবং অক্টোবরের চতুর্থ সোমবারে নিউজিল্যান্ডে। একটা দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার পেছনে শ্রমিকের সামাজিক এবং অর্থনৈতিক অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাঁদের সংগ্রামের ইতিহাসকে সম্মান জানানোর উদ্দেশ্যে এই দিনটি পালিত হয়। যে ইতিহাসের শেকড় প্রোথিত রয়েছে ১৯ শতকে শেষভাগে। কমবেশি সবার সেটা জানা। দিনটির প্রতি যথাযথ সম্মান জানাচ্ছি। লেবার ডে আমাদের শেখায় শ্রমের মর্যাদা দিতে। কিন্তু এমন এক শ্রেণির শ্রমিক আছেন, যাঁদের কাজের কোনো বাঁধাধরা সময় নেই, ছুটি নেই, এমনকি স্বীকৃতিও প্রায় নেই—তাঁরা হলেন পরিবারের অদৃশ্য মেরুদণ্ড, একজন নারী, একজন মা। একজন মা প্রতিদিন যে পরিমাণ শারীরিক, মানসিক, এবং আবেগগত শ্রম দেন, তা কোনো চাকরির বর্ণনায় ধরা পড়ে না। ভোরের আলো ফোটার আগেই তাঁর দিন শুরু হয়ে যায়। রান্না, সন্তানদের যত্ন, ঘরের কাজ, স্কুলের প্রস্তুতি, অফিসের দায়িত্ব; সবকিছু একসাথে সা...