গি দ্য মোপাসাঁ'র গল্প: দুই বন্ধু
ভাষান্তর: নাহার তৃণা অ বরুদ্ধ প্যারিস আকালের তীব্রতায় একেবারে বিপর্যন্ত হয়ে পড়েছিল। ছাদে বসবাসরত চড়ুই আর নর্দমার ইঁদুরগুলো পর্যন্ত দুষ্প্রাপ্য হয়ে উঠেছিল। সময়টাই এমন মানুষ যা পাচ্ছিল তাই খেতে বাধ্য হচ্ছিল। জানুয়ারির এক উজ্জ্বল সকালে মঁসিয়ে মরিসো, পেশায় যিনি ঘড়ি নির্মাতা, অলস বসে না থেকে রাস্তায় হাঁটছিলেন, তার হাতদুটো প্যান্টের পকেটে পোরা। চিন্তাক্লিষ্ট চোখমুখ, এবং পেট দানাপানিহীন। পথে হঠাৎই তিনি তার মৎস্য শিকারের ঘনিষ্ঠ সঙ্গী মঁসিয়ে সোভাজের মুখোমুখি হলেন। যুদ্ধ শুরু হওয়ার আগে, মরিসো প্রতি রবিবার সকালে একটি মাছ ধরার বড়শি এবং পিঠে একটি টিনের বাক্স নিয়ে বেরিয়ে পড়তেন। কিছুদূর হেঁটে গিয়ে তিনি আর্জেন্টেউলের ট্রেনে উঠতেন, নামতেন কলম্বসে। এবং সেখান থেকে আইল মারান্তে হেঁটে যেতেন। তার আরাধ্য সেই জায়গায় পৌঁছানোর পর তিনি মাছ ধরা শুরু করতেন এবং রাত পর্যন্ত মাছ ধরতেন। প্রতি বরিবার তার সাথে মজবুত কাঠামোর বেঁটেখাটো, আমুদে, রিউ নটরডেম ডি লোরেতের কাপড় ব্যবসায়ী এবং মৎসশিকারে অনুরক্ত মঁসিয়ে সোভাজের সাক্ষাৎ ঘটতো। প্রায়শই তারা দিনের অনেকটা সময় পাশাপাশি বসে কাটিয়ে দিতেন। সেই সময় তাদের হাতে মাছ ধরার বড়শি,...