পোস্টগুলি

যুদ্ধোপরাধী লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ইতিহাস, তুমি মনে রেখো...

ছবি
    ১ ৯৭১ সালের বর্ষাকাল। যুদ্ধের ট্রেনিং নিতে ভারতে চলে যান রংপুরের এক যুবক। তাঁর অপরাধ, আরো হাজারো মানুষের মতো তিনিও শেখ মুজিবুর রহমানের ডাকে পরাধীন পূর্ব বাংলার পরিবর্তে স্বাধীন বাংলাদেশ চেয়েছিলেন। অখণ্ড পাকিস্তানের তাবেদারেরা সেটা সহজে মেনে নেয় কী করে! 'জয় বাংলা'র পরিবর্তে তাদের আত্মার স্লোগান যে 'পাকিস্তান জিন্দাবাদ'। স্বাধীন বাংলাদেশ চাওয়ার মোক্ষম শাস্তি দেওয়া দরকার।কাজেই তাঁর মুক্তিযুদ্ধে যোগদানের অপরাধে বাড়িঘরের সর্বস্ব লুট করে, তাঁর ছমাসের গর্ভবতী স্ত্রীকে একদফা ধর্ষণ করার পরে রংপুর টাউন হলে তুলে নিয়ে যাওয়া হয়েছিল।পরবর্তী উনিশ দিন ইসলামের লেবাসধারী পশুরা লাগাতার ধর্ষণ করেছিল সেই যোদ্ধার স্ত্রীকে। যার পরিণতি হয় করুণ, হতভাগ্য গর্ভবতীর গর্ভপাত হয়ে যায়। পাকিস্তানি আর্মির সঙ্গে পুরো ঘটনাটি পরিচালনা করেছিল তৎকালীন পূর্ববাংলার বাঙালি রাজাকার নেতা এটিএম আজহারুল ইসলাম। মুক্তিযুদ্ধের সময় রংপুর এলাকায় হত্যা, গণহত্যা, অপহরণ, ধর্ষণ, নির্যাতন, গৃহদাহ সহ ৯ ধরনের ৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল আজহারের বিরুদ্ধে। আওয়ামীলীগ শাসনে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হবার পর মু...