Cry, Heart, But Never Break
“ C ry, Heart, But Never Break”, নজরকাড়া ছোট্ট এই বইটি শিশুদের জন্য লেখা স্রেফ গল্প মাত্র নয়, বরং জীবনের সবচেয়ে কঠিন সত্যিটিকে গল্পের ছলে, অসামান্য উপস্থাপনার এক অনন্য উদাহরণ। যা বড়দের পাঠ তালিকাতেও স্বমহিমায় থাকার যোগ্য। এ বইয়ের লেখক Glenn Ringtved. গ্লেন একজন ডেনিশ লেখক, মূল ভাষা থেকে ইংরেজি অনুবাদ করেছেন রবার্ট মূলথ্রাপ(Robert Moulthrope)। জলরঙে নজরকাড়া ছবি দিয়ে বইটি সাজিয়েছেন শার্লট পার্ডি(Charlotte Pardi)। এঁরা প্রত্যেকে স্ব স্ব ক্ষেত্রে বিখ্যাত মানুষ। আমরা যে সমাজে বেড়ে উঠেছি সেখানে অলিখিত এবং প্রচলিত কিছু ধারণা, শিশুদের যতটা সম্ভব জীবনের গূঢ় বাস্তবতা থেকে দূরে রাখা ভালো। একটা নির্দিষ্ট বয়সে তারা সেসব জেনে বুঝে নেবে। ফলে শিশু বয়সে যখন অযাচিত কোনো ঘটনার মুখোমুখি হতে হয়, তখন সেটা একজন শিশুর জন্য নিদারুণ এক অবস্থা তৈরি করে। অবশ্য প্রযুক্তির উন্নতির সঙ্গে পাল্লা দিয়ে এখনকার শিশুদের কাছে কোনো কিছুই হয়তো আর অজানা থাকে না। কঠিন বাস্তবতার ঘায়ে শিশুর শৈশব ছিনতাই হোক সেটা কারো কাম্য না– জীবনের কিছু কিছু সত্যি, শিশুদের বোধের সঙ্গে খাপ খায়, সেভাবে তুলে ধরলে তাদের মনোজগতে ভীষণ উলট-পালট ঘটতে প...