পোস্টগুলি

জানুয়ারি, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বুঝি আপনার পিছু নিয়ে চলে গেছে যুথবদ্ধ স্বপ্ন

ছবি
মা নুষ স্বপ্ন দেখে, সেই স্বপ্ন কখনো রঙিন, কখনো বা ধূসর। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেই স্বপ্ন ব্যক্তিগত অনুভবের ঘেরাটোপে বন্দি থাকে। খুব প্রিয় কোনো মানুষকে হয়তো সেই স্বপ্নের ভাগ দেওয়া যায়। তবুও তা ব্যক্তিগত চৌহদ্দি পেরিয়ে সামষ্টিক আকাঙ্ক্ষায় রূপান্তরিত হয় না। আসলে, সামষ্টিক স্বপ্ন দেখার কিংবা দেখানোর সক্ষমতা সবার থাকে না। যুগে যুগে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটে, যারা ক্রান্তিকালের ত্রাতা হয়ে মর্ত্যে আসেন। তাঁদের সংখ্যা পৃথিবীতে খুব, খুব কম। সেই বিরল স্বপ্নদ্রষ্টাদের অন্যতম একজন: মার্টিন লুথার কিং জুনিয়র। মহাকালের ললাটে তিনি খোদাই করে গেছেন স্বপ্ন দেখা এবং দেখানোর এক অমলিন দাস্তান। তাঁর সেই কালজয়ী উচ্চারণ, “I Have a Dream”, শুধুমাত্র একটি কোণঠাসা জাতিগোষ্ঠীকে আশার আলো দেখায়নি, বরং তাদের অধিকার আদায়ের সংগ্রামে করেছিল অকুতোভয়-অপরাজেয়। ১৫ জানুয়ারি ছিল এই মানূষটির জন্মদিন। আজ ১৯ জানুয়ারি, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে গভীর শ্রদ্ধায় পালিত হচ্ছে ‘মার্টিন লুথার কিং ডে’। এই অর্জন কেবল একজন ব্যক্তির নয়, বরং এটি ছিল একটি অবদমিত জনগোষ্ঠীর যুথবদ্ধ লড়াইয়ের ফসল। যা সম্ভব হয়েছিল তাঁর অনন্য নেতৃত্...

When Fear Turns a Society Mute

ছবি
  W hen people withdraw from protest out of fear, that fear no longer remains an individual’s private trembling. It slowly takes on a collective shape and settles heavily upon the chest of society. That society gradually becomes voiceless–mute. This muteness begins with the instinct to protect oneself from the state’s bloodshot gaze. An individual convinces themselves that silence is a shield, that hiding behind it ensures safety. Over time, what once felt logical only to a single person becomes the accepted logic of an entire community: staying silent is the sensible choice. As this mindset spreads from one to many, a convenient curtain falls over the injustices unfolding all around. The silent ones begin to think: “This is not my fight,” or “Why create enemies by protesting in hostile times? Better to stay quiet.” This attitude spreads like a domino effect. No one notices when morality is exiled. Those very voices that people once hoped would rise in protest become traders of pro...

সাম্রাজ্যবাদের ছায়া: ফোকল্যান্ড থেকে ভেনেজুয়েলা এবং…

ছবি
  এ কটা স্বাধীন ভূখণ্ডের মানচিত্র রেখা টেনে নির্ধারিত হয়। সংশ্লিষ্ট ভূখণ্ডের সার্বভৌমত্বসহ দেশটির সার্বিক পরিস্থিতি, যেখানে দেশটির জনগণ রাষ্ট্রকর্তৃক প্রতিশ্রুত শর্তপূরণের পাশাপাশি রাষ্ট্রকে রক্ষার দায়িত্ব নির্বাচিত রাষ্ট্রপ্রধান এবং তার পর্ষদ বা জনপ্রতিনিধির ওপর ন্যস্ত থাকে। নির্বাচিত রাষ্ট্রপ্রধান জনগণের আশাপূরণে ব্যর্থ হলে ক্ষমতা থেকে তার সরে যাওয়া বাঞ্ছনীয়-সুষ্ঠু গণতন্ত্রের চর্চায় এমনটাই দস্তুর। বাস্তবক্ষেত্রে, রাজনীতিতে স্বাস্থ্যকর এই চর্চা প্রায় সোনার পাথরবাটি। ফলে মানচিত্রে দাগানো রাষ্ট্রটিকে ঘিরে কেবলমাত্র সীমানার ভেতরই ক্ষমতা দখলের লোভ, নিজেকে আইনের উর্ধ্বে ভেবে নেওয়া এবং বৃহত্তম দেশের দাদাগিরি– এই যাবতীয় চাপের আবর্তে ঘুরপাকের একটা সম্ভাবনা তৈরি হয়। আর সেটি তৈরি হয় দেশটি যদি খনিজসম্পদে- বিশেষ করে তেলসম্পদে ঐশ্বর্যময় হয়ে থাকে। তখন তাকে ঘিরে দেশের সীমানা অতিক্রম করে ক্ষমতা প্রয়োগপূর্বক সেই সম্পদ হস্তগতে আন্তর্জাতিক ক্রীড়াপ্রর্দনের নকশা তৈরি হয়- হয়ে এসেছে এবং হচ্ছে। যার নজির ৩ জানুয়ারি ২০২৬-এ আমাদের প্রত্যক্ষ করতে হলো। ৩ তারিখ, (সম্ভবত রাত ২:০১ থেকে ৪:২৬ পর্যন্ত) ক্যারিবিয়ান ...